বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের জয়ে ঢাকার বিদায়

news-image

 শেষ চার ওভারে প্রয়োজন ৫৪ রান, হাতে পাঁচ উইকেট। ঢাকা ডায়নামাইটস তখন ভীষণ চাপে। এরপরই ম্যালকম ওয়ালার ও মোসাদ্দেক হোসেনের আক্রমণাত্মক ব্যাটিং জয়ের স্বপ্ন দেখাচ্ছিল তাদের। তবে শেষ রক্ষা হয়নি। বিপিএলের এলিমিনেটর ম্যাচ ১৮ রানে জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বরিশাল বুলস। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বরিশালের প্রতিপক্ষ সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। এই ম্যাচের বিজয়ী দল মঙ্গলবার অনুষ্ঠেয় ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে।
জয়ের জন্য ঢাকা ডায়নামাইটসের সামনে তেমন বড় লক্ষ্য ছিল না। তবে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ডায়নামাইটস। দুই ওপেনারের মধ্যে ফরহাদ রেজা (২০) কিছুটা সাফল্য পেলেও আবুল হাসান (১১) বেশিক্ষণ টিকতে পারেননি। মোহাম্মদ হাফিজ তো চরম ব্যর্থ। মাত্র এক রান করে কেভন কুপারের বলে সাজঘরে ফেরেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
তবে ঢাকা ডায়নামাইটসকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন বরিশালের পেসার আল-আমিন হোসেন। প্রতিপক্ষ অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ফেরানোর কৃতিত্ব এই পেসারেরই। আল-আমিনকে ফিরতি ক্যাচ দেওয়া শ্রীলঙ্কার সফলতম ব্যাটসম্যানের অবদান মাত্র ১০ রান। ঢাকার আইকন খেলোয়াড় নাসির হোসেনও আল-আমিনের শিকার। মাহমুদুল্লাহকে ক্যাচ দেওয়ার আগে ১৬ রান করতে পেরেছেন নাসির।
এরপর মোহাম্মদ সামির করা ১৭তম ওভারে দুই ছক্কা ও একটি চারে ২০ রান নিয়ে ঢাকাকে আশার আলো দেখিয়েছিলেন ওয়ালার। তাইজুল ইসলামের পরের ওভারে মোসাদ্দেকের ছক্কাও নাসির-সাঙ্গাকারাদের দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিল। তবে সেই ওভারের শেষ দুই বলে ওয়ালার (১৮) আর মোসাদ্দেককে (২৬) আউট করে বরিশালের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। বরিশালের পক্ষে আল-আমিন ও কেভিন কুপার তিনটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া তাইজুল ইসলাম শিকার করেন ২টি উইকেট।
এরআগে শনিবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে বরিশাল বুলস। রিশালের পক্ষে সাব্বির হোসেন ৪১, মাহমুদুল্লাহ ৩৭ ও ক্রিস গেইল ৩১ রান করেন। আর ঢাকা ডায়নামাইটসের পক্ষে মুস্তাফিজুর রহমান ২টি উইকেট নিয়েছেন। আর নাসির হোসেন, নাবিল সামাদ ও মোশাররফ হোসেন ১টি করে উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে