,

নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবারও আপিল করলো রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবারো আপিল করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এর আগে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য করা প্রথম আপিল আবেদনটি খারিজ করে দেয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটি।

গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় এই টুর্নামেন্টে তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। এর পর এ ম্যাচেই তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু, এ বিষয়ে অবহিত না থাকায় রাশিয়ান উইঙ্গারকে প্রথম একাদশে রাখেন কোচ রাফা বেনিতেজ। পরে ব্যাপারটি জানাজানি হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেরিশেভের বদলি খেলোয়াড় মাঠে নামানো হয়। 

তবে নিয়ম ভঙ্গ করার শাস্তি হিসেবে চলতি আসর থেকে লস ব্লাঙ্কসদের বহিষ্কার করার গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়িত হয়। পরে আরএফইএফ’র কাছে আপিল করেও লাভ হয়নি। তবে আশা ছাড়েনি রিয়াল। 

এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ফর স্পোর্টের (টিএডি) কাছে আপিল আবেদন করেছে স্প্যানিশ ‍জায়ান্টরা। টিএডি রিয়ালের পক্ষে রায় দিলেই রোনালদো-বেল-বেনজেমাদের কোপা দেল রের ম্যাচ খেলতে আর বাধা থাকবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ