,

বিগ ব্যাশে লারা-পন্টিংদের লিজেন্ডসের হার

news-image

স্পোর্টস ডেস্ক : কেএফসি বিগ ব্যাশ লিগে পার্থ স্কোরচার্সের বিপক্ষে হারের স্বাদ পেলো লারা-পন্টিং-গিলক্রিস্টদের লিজেন্ডস একাদশ। এ ম্যাচে পার্থের দলটির কাছে ৪২ রানে হেরেছে তারা। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে লিজেন্ডস একাদশের বোলারদের বিপক্ষে ব্যাটিং তান্দব চালায় পার্থের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। দলের হয়ে অ্যাসটন আঘার ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন। 

এছাড়া ডেভিড উইলি ৩৯, মার্কাস হ্যারিস ৩৪, জোস ইনগ্লিস ৩২ রান করেন। লিজেন্ডসের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ক্যাসপ্রোইচ। এছাড়া ম্যাকগ্রাথ, বিকেল, ফ্লিনটফ একটি করে উইকেট তুলে নেন। 

জবাবে ব্যাটিং করতে নেমে লিজেন্ডস একাদশ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে থেমে যায়। লিজেন্ডসের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন লারা। ২৭ বলে তিনি ইনিংসটি সাজান। 

এছাড়া ২৫ বলে ৪৭ রান করেন সাইমন্ডস। ওপেনার গিলক্রিস্টের ব্যাট থেকে আসে ১৮ বলে ২০ রান। আরেক ওপেনার হেইডেন ১০ বলে করেন ১৬ রান। রিকি পন্টিং এক রানে বিদায় নিলেও হার্সেল গিবস করেন ২৩ বলে ২৯ রান। ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন ফ্লিনটফ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ