,

কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন দিতি

news-image

কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন দিতিপারভিন সুলতানা দিতির শারীরিক অবস্থা সংকটাপন্ন। দিতির মেয়ে লামিয়া তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, কৃত্রিম উপায়ে এখন তার শ্বাস প্রক্রিয়া অব্যাহত আছে। ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) আইসিইউতে চিকিৎসাধীন গুণী এই অভিনয়শিল্পী। লামিয়া ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে জানান, তার মা এখন কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন। মায়ের শরীরে আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে তা সম্ভব নয়। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত ২৯ জুলাই চেন্নাইয়ে দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন তিনি। অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারও তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়।
অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’, অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজও করছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর