,

আশরাফুলের নতুন ইনিংস শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : জীবনের নতুন ইনিংস শুরু করলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। শুক্রবার তাসলিমা আনিসা আর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জুটি বাধেন এই ক্রিকেটার।
এর আগে চলতি বছরের জুলাইতে বিয়ের ঘোষণা দেন আশরাফুল। এরপর আগস্টে এসে জানা যায় তার বিয়ের দিনক্ষণ। 

কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার অর্থাৎ ১২ ডিসেম্বর বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। 

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) ম্যাচ পাতানোর শাস্তি হিসেবে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। এরপর শাস্তি কমিয়ে তা আনা হয় তিনবছরে। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) আয়ত্বে পুনর্বাসন হতে চলেছে তার। কথা রয়েছে, জানুয়ারিতেই কাজ শুরু করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে