বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোঁয়া ঠেকাতে ৩শ মিলিয়ন ডলার পাচ্ছে চীন

news-image

বেইজিং ও এর পাশের দুটি শহর হেবিয়ে ও তিয়ানজিনে বসবাসরত ১০ কোটি মানুষ এখন চরম দূষনের কবলে। বেইজিংয়ের আকাশ এখন ধোঁয়াচ্ছন্ন। ধোঁয়ায় ছেয়ে যাওয়ায় বেইজিংয়ে সবগুলো স্কুল ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাড়ি ব্যবহার সীমিত ও কারখানাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বেইজিংয়ে বায়ুদূষণ এমনটা একটা পর্যায়ে পৌঁছেছে যা স্বাস্থ্য ও টেকসই উন্নয়নকে ব্যহত করছে। এমন অবস্থায় ধোঁয়া মোকাবেলায় চীনকে ৩ শ মিলিয়ন ডলার (২ হাজার ৩৪২ কোটি ১১ লাখ টাকা) ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।এ ঋণ সহায়তার আওতায় বেইজিং এবং এর নিকটবর্তী হেবিয়ে ও তিয়ানজিনে দূষণরোধে কাজ করা হবে। এই অঞ্চলে দশ কোটির বেশি মানুষের বাস।
এডিবি’র নগর উন্নয়ন বিশেষজ্ঞ সাতোশি ইশি বলেছেন, আমাদের এ ঋণ দূষণ রোধ ও পরিবেশ ব্যবস্থাপনায় একটি স্থিতিশীল ফ্রেমওয়ার্ক নির্ধারণে সহায়তা করবে। এক বিবৃতিতে এডিবি জানিয়েছে, জার্মান কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকও এ ঋণ সহায়তায় অংশ নিচ্ছে। ব্যাংকটি ১৬৪ মিলিয়ন ডলার (১ হাজার ২৮০ কোটি ৩৫ লাখ টাকা) দিচ্ছে।
ধোঁয়ার কারণে বেইজিংয়ে প্রথমবারের মতো ‘বিপদ সংকেত’ জারির পরপরই চীন সরকারের সঙ্গে এডিবি’র এ ঋণচুক্তি হলো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা