,

দিতির শারীরিক অবস্থার অবনতি

news-image

ক্রমেই শারীরিক অবস্থার অবনতি ঘটছে চিত্রনায়িকা দিতির। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত কয়েকদিন ধরেই চিত্রনায়িকা দিতিকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার কন্যা লামিয়া চৌধুরী। দিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে ভারত থেকে তার মেয়ে লামিয়া জানান, কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তার মা। ডাক্তার বলেছেন, তার আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন; কিন্তু অবস্থার উন্নতি না হলে তাকে অস্ত্রোপচার করাও সম্ভব হবে না। তাই দিতির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দিতির কন্যা। উল্লেখ্য, ২৯ জুলাই মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি হাসপাতালে প্রথমবার দিতির মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। এরপর তিনি দেশে ফিরে আসার কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার উন্নতি না হওয়ায় ফের তাকে নেয়া হয় চেন্নাইয়ের ওই হাসপাতালে। সেখানে ৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো আবারও মস্তিষ্কে অপারেশন হয় দিতির।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ