যদির হিসাব মাথায় রেখে দুপুরে মাঠে নামছে সিলেট
স্পোর্টস ডেস্ক : শেষ চার নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। চিটাগাং ভাইকিংস রণে ভঙ্গ দিয়েছে আগেই। শেষ চারে উপরের তিন দলের সঙ্গী ঢাকা ডায়নামাইটস না সিলেট সুপার স্টার্স্, তার ফয়সালা আজ। শেষ চারে ওঠার দৌঁড়ে সিলেটেরে চেয়ে বেশ এগিয়ে ঢাকা।বলা যায় ডায়নামাইটসের এক পা শেষ চারে। তার পরেও ক্রিকেট বলে কথা, এখানে অনেক কিছু ঘটতে পারে।
শেষ চারে যেতে হলে দুপুরে ভিক্টোরিয়ান্সকে হারাতেই হবে সিলেটকে, হারলে সব শেষ। শুধু তাই নয়, রান রেটের দিকেও খেয়াল রাখতে হবে।যথাসম্ভব বাড়িয়ে রাখতে হবে রান রেট। এরপর তাদের তাকিয়ে থাকতে হবে সন্ধ্যার ম্যাচটির দিকে। এ ম্যাচে ঢাকা ডায়নামাইট যদি বরিশাল বুলকে হারিয়ে দেয় তাহলেও সিলেটের সব আশা শেষ। শেষ চারে চলে যাবে ঢাকা।
আর বরিশাল বুলসের কাছে যদি ঢাকা হেরে যায় এবং দুপুরের ম্যাচে যদি সিলেট জিতে তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে রান রেট আসবে সামনে। রান রেটে যারা এগিয়ে থাকবে তারই চলে যাবে শেষ চারে।
আর ঢাকা ও সিলেট দুই দলই যদি হেরে যায় তাহলে নক আউট পর্বে খেলবে ঢাকা। কারণ ৯ ম্যাচ শেষে সিরিঠের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ঢাকা। ঢাকার পয়েন্ট ৮, আর সিলেটের ৬।











