,

লেভারকুসেনের বিপক্ষে ড্র করলো সুয়ারেজ-নেইমারহীন বার্সা

news-image

বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীর সুয়ারেজ ও নেইমার ছিলেন না। এই ত্রয়ীর সেরা জন লিওনেল মেসির দর্শনীয় এক গোলে এগিয়ে গেলেও বায়ার লেভারকুসেন এর বিপক্ষে ১-১ গোলে ড্র করেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করেছে ক্যাটালান ক্লাবটি।
 
‘ই’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করে ফেলায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সেলোনার খুব বেশি কিছুর দরকার ছিল না। কুচকির ইনজুরির কারণে নেইমার দশ দিনের জন্য দলের বাইরে চলে গিয়েছেন নেইমার। আর টানা খেলার মধ্যে থাকা লুইস সুয়ারেজকেও বেঞ্চে বসিয়ে রাখেন কোচ লুইস এনরিকে। তবে শুরুতে তাদের অনুপস্থিতি বুঝতেই দেননি লিওনেল মেসি। দর্শনীয় এক গোলে ২০তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। রাকিতিচের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে জড়িয়ে দেন বার্সেলোনা অধিনায়ক।  উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে আপোয়েল নিকোসিয়ার জালে হ্যাটট্রিকের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন মেসি।
1449716673_0

 
সমতা ফেরাতে সময় নেয়নি স্বাগতিকরা। তিন মিনিট পরই জোরালো শটে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করেন হাভিয়ের হার্নান্দেস। এই গ্রুপের অন্য ম্যাচটি তখনও গোলশূন্য সমতায়। তাই বার্সেলোনার জালে আরেকটি গোল করলেই নক আউট পর্বে উঠার সুযোগ ছিল লেভারকুজেনের। তবে অনেকগুলো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। খেলার শেষ দিকে লেভারকুজেনের দুটি ভালো আক্রমণ গোলরক্ষক টের স্টেগেন রুখে দিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। 
 
এই ম্যাচে চ্যাম্পিয়ন বার্সেলোনার উপর একক ভাবে ছড়ি ঘুরিয়েছে জার্মান ক্লাবটি। এই ম্যাচে লেভারকুসেন লক্ষ্যে শট নিয়েছে ১০টি, আর বার্সেলোনা মাত্র ৪ টি! শুধু তাই নয় বার্সেলোনার যে সবচেয়ে বড় শক্তির জায়গা সেই বল ধরে রাখার লড়াইয়েও প্রায় সমান সমানে লড়েছে তারা। বার্সেলোনার বল দখলে ছিল ৫০.৮ শতাংশ সময়, আর লেভারকুসেনের ছিল ৪৯.২ শতাংশ!
 
রোমের অলিম্পিক স্টেডিয়ামে রোমা ও বাতে বরিসভের মধ্যে ‘ই’ গ্রুপের অন্য ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্যই থাকে। রোমা ও লেভারকুসেন দুই দলেরই পয়েন্ট ৬ হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শেষ ষোলোতে বার্সেলোনার সঙ্গী হয়েছে রোমা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে