,

ইনজুরিতে দুই ম্যাচ বাইরে নেইমার

news-image

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন নেইমার। প্রতিপক্ষরা থামাতে না পারলেও এই ব্রাজিলিয়ানকে থামিয়ে দিয়েছে চোট। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগ মুহূর্তে কুঁচকিতে চোট পেয়েছেন তিনি। অনুশীলনের সময় পাওয়া চোটটা গুরুতর না হলেও বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’-এর খবর জার্মানির ম্যাচ ছাড়াও নেইমার খেলতে পারবেন না দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লিগ ম্যাচটিও।

লেভারকুসেনের বে অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে বার্সেলোনার শেষ অনুশীলনে চোট পেয়েছেন নেইমার। গতরাতে হয়ে যাওয়া ম্যাচে নেইমারের না খেলার সম্ভাবনাই ছিল বেশি। ক্লাব থেকে জানানো হয়েছিল ব্রাজিলিয়ান তারকার অবস্থা দেখে ম্যাচের আগে সিদ্ধান্ত নেবেন কোচ লুই এনরিকে। যদিও ‘স্পোর্ত’-এর খবর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করা বার্সেলোনা কোনো রকম ঝুঁকি নেবে না নেইমারকে নিয়ে। চোটের কারণে নেইমার শনিবার দেপোর্তিভোর বিপক্ষে লিগ ম্যাচটিও মিস করতে পারেন বলে খবর ক্রীড়া দৈনিকটির। তবে ব্রাজিলিয়ান অধিনায়ক সুস্থ হয়ে ফিরবেন জাপানে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ ম্যাচে।

চোট সামান্য হলেও দুর্দান্ত সময় কাটানো নেইমারের জন্য মাঠের বাইরে থাকাটা এ মুহূর্তে চরম হতাশার। লিওনেল মেসি ব্যাপারটা খুব ভালো বুঝতে পারছেন, কিছু দিন আগে তিনিও তো দুই মাসের চোট কাটিয়ে ফিরেছেন মাঠে। আক্রমণ সঙ্গী নেইমারের পাশেই আছেন, নিজের ফেসবুকে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিখেছেন, ‘শক্ত হও নেইমার! আগামীকাল (গতকাল) আমরা চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচ খেলব জার্মানিতে। চেষ্টা করব আরো একটি জয় পাওয়ার!’

নেইমার এখন ১৪ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা। গত সপ্তাহে তিনি জিতেছেন লা লিগার ‘মাসের সেরা খেলোয়াড়’-এর পুরস্কার। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করা এই ব্রাজিলিয়ানকে শেষবার বার্সা কোনো ম্যাচ মিস করেছিলেন চলতি মৌসুমের শুরুতে। মাম্পসের কারণে তিনি খেলতে পারেননি অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দুই লেগ, মিস করেছিলেন লিগ মৌসুমের প্রথম ম্যাচটাও। এরপর অবশ্য বার্সার খেলা ২০ ম্যাচের ১৮টিতে মাঠে নেমেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে