শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্টারের উপদেশ নেননি ওবামা

532fba835dea0-Untitled-1যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট জিমি কার্টারের কাছ থেকে কখনো কোনো উপদেশ নেননি। ক্ষমতায় যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো পরামর্শ চেয়ে প্রেসিডেন্ট ওবামা একবারের জন্যও ফোন করেননি সাবেক এই প্রেসিডেন্টকে।

গতকাল রোববার এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেশ দুঃখ নিয়েই কথাগুলো জানালেন জিমি কার্টার।

১৯৭৭-১৯৮১ সাল মেয়াদে প্রেসিডেন্ট থাকা জিমি কার্টারের বয়স বর্তমানে ৮৯ বছর। মানবাধিকারসহ জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে এখনো তিনি বেশ সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মার্কিন প্রেসিডেন্টরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা জটিল বিষয়ে প্রায়ই পূর্বসূরি প্রেসিডেন্টদের পরামর্শ নিয়ে থাকেন। জিমি কার্টার সাক্ষাত্কারে জানান, অবসরে যাওয়ার পর সব উত্তরসূরির কাছ থেকেই পরামর্শ চেয়ে ফোন পেয়েছেন। ব্যতিক্রম শুধু বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। ঠিক কী কারণে এমনটি হচ্ছে, বিষয়টি তাঁর জানা নেই বলে তিনি জানালেন। তবে ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ে দুজনের অবস্থানগত পার্থক্যকে একটি ‘কারণ’ হিসেবে তিনি ধারণা করেন।

সাবেক প্রেসিডেন্ট কার্টার বলেছেন, সম্ভবত যুক্তরাষ্ট্র সরকার তাঁর ওপরও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। তাঁর ধারণা, সমস্ত যোগাযোগে কেন্দ্রীয় সরকারের নজরদারি রয়েছে। এ কারণেই বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে তিনি চিঠিপত্র নিজে টাইপ করে ডাকযোগে বিলি করে থাকেন। নজরদারির ভয়ে ই-মেইল করা তিনি এড়িয়ে চলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা