,

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ভাঙাগড়াটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে ছেলে খেলার মতোই। এবার নিজেই নিজের একটি রেকর্ড ভাঙলেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে গোলের সংখ্যাটা দুই অঙ্ক ছোঁয়ার রেকর্ড রোনালদোর আগেই ছিল। এবার সেখান থেকে আরো একধাপ এগিয়ে গেলেন সিআর সেভেন। গ্রুপপর্বে সর্বোচ্চ ১১ গোলের রেকর্ড গড়েছেন তিনি। 

এর আগে গ্রুপপর্বে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ডও ছিল রোনালদোর দখলেই। তবে এককভাবে নয়। ওই জায়গাটি যৌথভাবে দখলে রেখেছিলেন ব্রাজিলের লুইজ আদ্রিয়ানোর সঙ্গে। মালমোর বিপক্ষে মঙ্গলবার রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে চার গোল করে আগের যৌথ রেকর্ডের স্থলে এককভাবে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। যেই ম্যাচে রিয়াল মাদ্রিদ ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে। 

মালমোর বিপক্ষে হ্যাটট্রিক সূচক গোলের মাধ্যমে গ্রুপপর্বে গোলের সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়। পরে চতুর্থ গোল করার মাধ্যমে নতুন রেকর্ডই গড়ে বসেন তিনি। পঞ্চমবারের মতো গ্রুপপর্বে গোলদাতার তালিকায় সেরা হলেন রোনালদো। এটিও তার নতুন রেকর্ড। কারণ এর আগে কোনো ফুটবলারের এমন রেকর্ড নেই।

এখানেই শেষ নয়। ম্যাচে রোনালদো প্রথম গোল করেন ৩৭ মিনিটে। দ্বিতীয় গোলটি করেন ৪৭ মিনিটে। দ্বিতীয় গোল করার ১১ মিনিটের ব্যবধানে তিনি করেন আরো দুই গোল। ১৯৬৮ সালের পর মাদ্রিদের কোনো খেলোয়াড়ের এটিই দ্রুততম হ্যাটট্রিক। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ