,

সিরীয় বিমান ভূপাতিত করেছে তুরস্ক

532fc71b1c0eb-Turkey-shootsতুরস্কের সামরিক বাহিনী গতকাল রোববার একটি সিরীয় সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তুরস্ক ও সিরিয়ার সীমান্তে এ ঘটনা ঘটেছে। বিমানটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে এই অভিযোগ নাকচ করেছে দামেস্ক।



তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এক নির্বাচনী সমাবেশে দাবি করেন, আকাশসীমা লঙ্ঘন করায় তাঁদের বিমানবাহিনী একটি সিরীয় সামরিক বিমান ভূপাতিত করেছে।



এ ঘটনাকে নগ্ন আগ্রাসন বলে অভিহিত করেছে সিরিয়া। দামেস্কের দাবি, সীমান্ত অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত বিমানটি সিরিয়ার আকাশসীমার ভেতরেই ছিল।



বিমানটি ভূপাতিত হয়ে সিরিয়ার অংশে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিমানটির পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দাবি করা হচ্ছে।



একসময়ের মিত্র এই দুই দেশের মধ্যে ৫০০ মাইল সীমান্ত রয়েছে। ২০১১ সালের অক্টোবর থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে বিদ্রোহীদের পক্ষ নিয়েছে তুরস্ক।

২০১২ সালের শেষের দিকে তুরস্কের একটি বিমান ভূপাতিত করে সিরিয়া। এ ঘটনার পর সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে জবাব দেয় তুরস্ক।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর