বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় আঞ্চলিক ভোট শুরু

news-image

ইন্দোনেশিয়ায় বুধবার প্রথমবারের মতো দেশব্যাপী আঞ্চলিক ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনটি কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে কয়েক বছরের প্রচেষ্টার ফসল। প্রায় ১০ কোটি ভোটার পছন্দসই প্রার্থীকে বেছে নিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। খবর বার্তা সংস্থা এএফপির। ভোটারা ২৬৯টি প্রাদেশিক গভর্নরকে নির্বাচিত করবেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটির প্রায় অর্ধেক স্থানীয় প্রশাসনে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এক দশক আগে স্থানীয় নেতা নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তোর পতনের কয়েক বছর পর গণতান্ত্রিক সংস্কার হলে ব্যাপকভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়। প্রেসিডেন্ট জোকো উইদোদো একজন নগর মেয়র হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনৈতিক ব্যবস্থার এই সংস্কারের কারণেই উইদোদো রাষ্ট্রপ্রধান হতে পেরেছেন। এই প্রথমবারে মতো দেশটিতে এক সাথে এতো বেশি সংখ্যক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এর আগে দেশব্যাপী পালাক্রমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হত।

একই সঙ্গে দেশব্যাপী এই বিপুল সংখ্যক ভোট কেন্দ্রে ভোট গ্রহণের ফলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি গোটা নির্বাচন ব্যবস্থাই আরো স্বক্ষমতা অর্জন করল। চলমান এই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বিপুল ভোট গণনা শেষ করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। পূর্ণাঙ্গ ফলাফল পেতে বেশি কিছুদিন সময় লাগবে। 

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে