,

বলিউডে ‘সেরা এন্টারটেইনার’-এর খেতাব ছিনিয়ে নিতে মহারণনে নামতে যাচ্ছেন

news-image

 সারা বছরে সেরা কাজটি করার পর যখন বছর শেষে এর স্বীকৃতি মেলে, তখন তৃপ্তিতে ভরে উঠে সেই কাজের মানুষটির। আর সেরা হওয়াতো আর মুখের কথা না, এরজন্যে নামতে হয় মহারণনে। প্রতিযোগীকে পরাস্ত করে ছিনিয়ে নিতে হয় সেরার মুকুট। আর এই সেরার মুকুট ছিনিয়ে নিতে এবার যুদ্ধ ঘোষণায় মনোনয়ন পেয়েছেন বলিউডের সেরা চার অভিনেতা। এরমধ্যে আছেন বিগ বি অমিতাভ বচ্চন, সুপারস্টার অভিনেতা সালমান খান, হলিউড-বলিউডে জনপ্রিয় অভিনেতা ইরফান খান এবং অনিল কাপুর।
জানা গেছে, বলিউডে চলতি বছরের ‘সেরা এন্টারটেইনার’-এর খেতাব ছিনিয়ে নিতে মহারণনে নামতে যাচ্ছেন সিনেমা আইকন অভিনেতা-অভিনেত্রীরা। আর এবার সেরা অভিনেতা(পুরুষ)-এর মুকুট নিতে যুদ্ধে নামার মনোনয়ন পেলেন নন্দিত বাঙ্গালি নির্মাতা সুজিত সার্কারের ছবি ‘পিকে’র জন্য অমিতাভ বচ্চন, একই ছবির জন্য ইরফান খান, সুরজ বারজাত্যের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র জন্য সালমান খান। এবং এই যুদ্ধে নাম আছে জয়া আখতারের ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য অনিল কাপুরেরও।
অন্যদিকে আসন্ন ‘বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫’-এর সেরা নারী অভিনেত্রীর খেতাব জয়ের লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন পিকু ছবির জন্য দীপিকা পাডুকোন, তনু ওয়েডস মনু রিটার্নস-এর জন্য কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত, দিল ধরকানে দো ছবির জন্য প্রিয়াঙ্কা চোপড়া এবং সদ্য মুক্তি পাওয়া সুরজ বারজাত্যের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে অভিনয়ের জন্য সোনম কাপুর।
উল্লেখ্য, ‘বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫’ অনুষ্ঠানটি চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে। আর সেখানেই কে হচ্ছেন চলতি বছরের ‘সেরা’ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি জানানো হবে। অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে সুপারস্টার অভিনেতা সালমান খান ও কিং খান শাহরুখেরও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে