,

আইএসের লক্ষ্যে রুশ সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা

news-image

প্রথমবারের মতো ভূমধ্যসাগরে থাকা একটি সাবমেরিন থেকে সিরিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শোইগু বলেন, “রাক্কা অঞ্চলে সন্ত্রাসীদের দুটি বড় স্থাপনা ছিল লক্ষ্যস্থল।”

ভূমধ্যসাগরে মোতায়েন রোস্তভ-অন-দন সাবমেরিন থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয় বলে এ সময় জানান তিনি। এসব হামলায় আইএসের খনিজ তেলের অবকাঠামোসহ দুটি অস্ত্র গুদাম ও মাইন প্রস্তুতের একটি কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ‍

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার এই পরিকল্পনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়ে রাখা হয়েছিল বলে জানান শোইগু। ‍

তিনি বলেন, এর আগের তিনদিনে সিরিয়ায় রুশ বিমান বাহিনী তিনশরও বেশি অভিযানে বিভিন্ন ধরনের ছয়শ লক্ষ্যে আঘাত হেনেছে।

সিরিয়ার আকাশে চলাচল করা রুশ বোমারু বিমানগুলোকে পুতিনের নিদের্শমতো যুদ্ধ বিমান পাহারা দিচ্ছে বলেও জানান তিনি।

মিত্র সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে সেপ্টেম্বরের শেষ দিক থেকে দেশটিতে আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ