বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষস্থান হারালেন সাকিব

news-image

আইসিসি টেস্ট অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দিল্লি টেস্টে বল-ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে সাকিবকে সরিয়ে টেস্ট অলরাউন্ডারের শীর্ষে উঠে এলেন রভিচন্দ্রন অশ্বিন। ২০১৩ সালেও একবার টেস্ট অলরাউন্ডার শীর্ষে উঠেছিলেন ভারতের এ অফস্পিনার।

দিল্লি টেস্টে দক্ষিন আফ্রিকার বিপক্ষ্যে ভারতের ৩৩৭ রানের বড় জয়ে অবদান রাখেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংসে ৭ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৫৬ রান। সব মিলিয়ে সিরিজে ৩১ উইকেট নেন অশ্বিন। ৪০৬ পয়েন্ট এখন অশ্বিন। ৩৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সাকিব। ৩৮২ পয়েন্ট নিয়ে তারপরে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

তবে ওয়ানডে অলরাউন্ডারের এক নম্বর জায়গাটা নিজের করেই রেখেছেন সাকিব। ওয়ানডেতে সাকিবের রেটিং ৪১৬। আর দ্বিতীয় স্থানে থাকা লঙ্কান তিলকরত্নে দিলশানের পয়েন্ট ৩৬৬। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। দ্বিতীয় স্থানে পাকিস্তানের শহীদ আফ্রিদি।