,

আইপিএলে এবার নতুন দল পুনে ও রাজকোট

news-image

আইপিএলে আবার দেখা যাবে পুনেকে। আগামী বছর ভারতের জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে মহারাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরের সঙ্গী হবে গুজরাতের রাজকোট। মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত নিলামে আইপিএলের নতুন দুই দলের মর্যাদা পেয়েছে পুনে আর রাজকোট। দুটোই ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর।

ম্যাচ পাতানো আর স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে আইপিএলে। ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি প্যানেলের সুপারিশে নিষিদ্ধ হওয়া চেন্নাই আর রাজস্থান ২০১৮ সালের আগে ফিরতে পারবে না। সেই শূন্যস্থানই পূরণ করল পুনে আর রাজকোট।

পুনের দলটির মালিকানা পেয়েছে নিউ রাইজিং নামের একটি প্রতিষ্ঠান। ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অধীনে থাকা নিউ রাইজিংকে বছরে প্রায় ৩৪ লাখ ডলার খরচ করতে হবে পুনের ফ্র্যাঞ্চাইজের জন্য। নিলামে রাজকোটের দলটির অধিকার পেয়েছে দিল্লি-ভিত্তিক ইনটেক্স মোবাইলস। তাদের অবশ্য পুনের চেয়ে অর্ধেকেরও কম, ১৫ লাখ ডলার খরচ হবে বছরে।

এর আগেও আইপিএলে অংশ নিয়েছিল পুনে। সাহারা অ্যাডভেঞ্চার স্পোর্টস লিমিটেডের অধীনে পুনে ওয়ারিয়র্স তিন মৌসুম খেলেছিল আইপিএলে। যদিও কোনোবারই তেমন সুবিধা করে উঠতে পারেনি। বরং বার্ষিক ফ্র্যাঞ্চাইজ ফি দিতে না পারায় ২০১৩ সালে আইপিএল থেকে বহিষ্কার করা হয় পুনে ওয়ারিয়র্সকে। তিন বছর পর ২০১৬ সালে আবার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে পুনেকে। অবশ্য মালিকানা বদল হওয়ায় নতুন নামেই তাদের আইপিএলে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ