বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন

news-image

সিঙ্গাপুরে এই প্রথমবারের মত একটি পি-৮ পোসিডন গোয়েন্দা বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সোমবার বিমানটি মোতায়েন করেছে এবং তা ১৪ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। বিরোধপূর্ণ দক্ষিণ-চীন সাগরে বেইজিংয়ের দ্বীপ গঠনের ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে গোয়েন্দা বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র।
 
চীনের সঙ্গে ভিয়েতনাম ও ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশের আঞ্চলিক বিরোধ রয়েছে। ভিয়েতনাম ও ফিলিপাইন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ।
 
এর আগে গত অক্টোবরে বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জের কাছে একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে দেশটির যুক্তি ছিল, এখানে নৌ চলাচলের অধিকার তাদের রয়েছে। সিঙ্গাপুর ও ওয়াশিংটন এ অঞ্চলে জোরালো মার্কিন সামরিক উপস্থিতির ওপর গুরুত্বারোপ করেছে। সোমবার ওয়াশিংটনে এক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টোন কার্টার ও সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী ন এং হেন পি-৮ পোসিডন বিমান মোতায়েনের ঘটনাকে স্বাগত জানিয়েছেন।
 
বিবৃতিতে বলা হয়েছে, বিমান মোতায়েন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশগ্রহণের মাধ্যমে আঞ্চলিক সামরিক কার্যক্রম আরও জোরদার করবে। এছাড়া এটা দুর্যোগের সময় ত্রাণ তৎপরতা ও নৌ নিরাপত্তার ক্ষেত্রে আরও সহায়তা করবে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে