বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার অ্যালবামে আঁখি

news-image

কলকাতার একটি অ্যালবামের জন্য গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। আশিষ বৈদ্যের লেখা ‘মনের সাথে সব অভিমান’ শিরোনামে এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। সচরাচর মিশ্র অ্যালবামে তেমন একটা গান করেন না আঁখি। তবে এ গানটির কথা ও সুর বেশ ভালো লেগে যাওয়াতেই এটি গাইতে রাজি হয়েছেন। এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, আমি খুব একটা মিশ্র অ্যালবামে গান করি না। কারণ আমি আমার ক্যারিয়ারে একক অ্যালবামকেই বেশি গুরুত্ব দিয়ে এসেছি। তবে আশিষ দা প্যারিস থেকে আমাকে জানালেন অ্যালবামটা করতে চান। এরপর গানটি পাঠালেন তিনি। গানটা শুনেই মুগ্ধ হয়ে গেলাম। এরপরই সেটি গাইতে রাজি হলাম। অনেক সুন্দর একটি গান হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার। এদিকে আঁখি আলমগীর ছাড়াও বাংলাদেশ থেকে সংগীতশিল্পী সন্দীপনেরও একটি গান থাকছে এ অ্যালবামে। ভালোবাসা দিবসে অ্যালবামটি কলকাতায় প্রকাশ পাবে। পরে বাংলাদেশেও প্রকাশ হবে এটি। উল্লেখ্য, আঁখি সারা বছরই স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। তবে শীত মওসুম এলেই ব্যস্ততাটা খানিক বেড়ে যায়। তারই ধারাবাহিকতায় এবার শীত মওসুমের শুরুতেই দেশের বিভিন্ন স্থানের স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ শিল্পী। ডিসেম্বরজুড়েই তিনি ব্যস্ত থাকবেন স্টেজ শো নিয়ে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে