,

‘আমি ইন্দিরা গান্ধির পুত্রবধূ, কাউকে ভয় পাই না’

news-image

ভারতের ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি ও ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধিকে ১৯শে ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। এ মামলায় নিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সোনিয়া বলেছেন, আমি ইন্দিরা গান্ধির পুত্রবধূ, কাউকে ভয় পাই না। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারতের সংসদের বাইরে সাংবাদিকদের কংগ্রেস নেত্রী বলেন, ‘আমি কেন কাউকে ভয় পাবো? আমি ইন্দিরা গান্ধির পুত্রবধূ। আমি কাউকে ভয় পাই না।’ পার্লামেন্টে কংগ্রেস এমপিদের এক বৈঠকে সভাপতিত্ব করার আগে তিনি মামলা নিয়ে তিনি বলেন, ‘আমি বিচারকের ওপর ছেড়ে দিলাম।’ উল্লেখ্য, ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ২০০৮ সালে সোনিয়া পত্রিকাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন। সোনিয় ও রাহুলসহ অপর পাচ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে কংগ্রেস অবৈধভাবে সংবাদপত্রটির মালিকানাধীন সম্পদ দখল করেছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ