বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ার কলম বিক্রেতা সেই বাবা, এখন ব্যবসায়ী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার একজন রেফুজি বাবা যে বেইরুটের রাস্তায় তার অসুস্থ মেয়েকে নিয়ে কলম বিক্রি করছেন, আজ তিনি মস্ত ব্যবসায়ী। আব্দুল হালিম আল-আত্তার নামের সেই ব্যক্তি এখন তিনটি ব্যবসা করেন। ইন্টারনেটের মাধ্যমে তার ফাণ্ডে ১,৯১,০০০ ডলার সংগ্রহ করে দেয়া হয়েছিল।


৩৩ বছর বয়সী দুই সন্তানের বাবা আব্দুল হালিম দুই মাস আগে একটি বেকারির ব্যবসা শুরু করেছিলেন। তারপর এর পাশে তিনি কাবাবের দোকান ও একটি ছোট রেস্তোরাঁ তৈরি করেছেন। তার এসকল দোকানে ১৬ জন সিরিয়ান রিফুজি কর্মচারী রয়েছে।


এ বছর গ্রীষ্মের সময় আব্দুল হালিম তার ঘুমন্ত সন্তানকে কোলে নিয়ে যখন পথে পথে কলম বিক্রি করছিলেন, তখন একজন ব্যক্তি তার সেই ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেন। তার এই ছবি বিশ্ববাসীর মনে বেদনার স্পর্শ দেয়। তখন সকলে তার সাহায্যের জন্য এগিয়ে আসেন।


নরওয়ের একজন অনলাইন সাংবাদিক ও ডেভেলপার তার জন্য একটি টুইটার একাউন্ট খুলে দেন। সেখানে তিনি কলম বিক্রয়ের জন্য অ্যাড দেন। সেখান থেকে আব্দুলের পরিবারের জন্য ৫০০০ ডলার সংগ্রহ করা হয়। তিন মাস পর এই একাউন্ট অফ করা হয় যখন সেখানে ১,৮৮,৬৮৫ ডলার সংগ্রহ করা হয়। আরও কয়েক জায়গা থেকে ২,৩২৪ ডলার সংগ্রহ হয়।


আব্দুল হালিম জানান, ‘শুধু আমার জীবন নয়, আমার শিশুদের জীবন এবং সিরিয়ায় যাদের আমি সাহায্য করেছি, সবার জীবনে পরিবর্তন এসেছে।’ তিনি আরও জানান, এ পর্যন্ত তিনি সিরিয়াতে তার বন্ধু ও আত্মীয়দের ২৫,০০০ ডলার প্রেরণ করেছেন।


তিনি খুব অল্প সময়ের মধ্যে নিজের জীবন সাজিয়ে নিয়েছেন। তার স্ত্রী আবার সিরিয়ায় ফিরে যাবার ফলে তারা আলাদা হয়ে যান। আব্দুল এখন তার দুই সন্তানকে নিয়ে দুই রুমের একটি ফ্লাটে থাকেন।


তার চার বছরের মেয়ে যে সেই ছবিতে তার কাঁধে ঘুমিয়ে ছিল, নতুন নতুন খেলনা পেয়ে সে অনেক খুশি। আর তার বড় ছেলে যার বয়স ৯ বছর সে এখন স্কুলে যায়। দীর্ঘ তিন বছর যাবত তার পড়াশোনা বন্ধ ছিল। এখন তারা সুন্দর ও স্বাভাবিক জীবন-যাপন করছেন। এনডিটিভি।