৬ উইকেট হারিয়ে বিপাকে চট্টগ্রাম

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে মঙ্গলবারের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১২২ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংস। শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে তামিমরা। এখন ব্যাটিংয়ে আছেন ও উমর আকমল ও ইলিয়াস সানি।

ইনিংসের দ্বিতীয় ওভারে আবুল হাসানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিলকারত্নে দিলশান (৪)। তৃতীয় ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তামিম ইকবালকে (৮) সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।

আর পঞ্চম ওভারে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ইয়াসির আলী (২)। নবম ওভারে বোলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এনামুল হক বিজয় (৯)। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন কুমার সাঙ্গাকারা। চট্টগ্রামের পক্ষে মোহাম্মদ আমির ৩টি, শফিউল ইসলাম ৩টি, বিলাওয়াল ভাট্টি ১টি ও আসিফ হাসান ১টি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান