,

টেস্টে এক নম্বর স্থান হারালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার, ব্যাপারটিকে নিজের সম্পত্তিই বানিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে নিজের সেই জায়গা হারিয়ে ফেললেন সাকিব। তাঁর জায়গাটা দখল করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি টেস্টে বল-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করা অশ্বিনই এখন টেস্টের এক নম্বর অলরাউন্ডার। 

ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই র‍্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। ক্রিকেটে এখন সত্যিকারের অলরাউন্ডারের এমনই ঘাটতি যে, সাকিব এই মুকুট হারাবেন সেটি কখনো ভাবা যায়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এমনই পারফরম্যান্স করলেন অশ্বিন, সাকিবকে পর্যন্ত হটে যেতে হলো র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে। 

এই সিরিজে ব্যাট হাতে ১০১ রান করেছেন। রান খরার এই সিরিজে ১০১ রান নিয়েই ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৪৬ তম স্থানে উঠে এসেছেন অশ্বিন। আর বোলিংয়ে ৩১ উইকেট নিয়ে ডেল স্টেইনের পর বিশ্বের দ্বিতীয় সেরা বোলারও এখন তিনি। সব মিলিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৬। আর দ্বিতীয় স্থানে থাকা সাকিবের ৩৮৪। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ক্ষতিটা সাকিবকেই সবচেয়ে বেশি গুনতে হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে