,

অবশেষে জামিন পেলেন ক্রিকেটার শাহাদাত

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। মঙ্গলবার তার আবেদন শুনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন। ৩১ মার্চ পর্যন্ত তাকে জামিন দেয়া হয়।

সেই সঙ্গে কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। তিন সপ্তাহের মধ্যে সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শাহাদাতের জামিন আবেদন নাকচ করেছিল।

উল্লেখ্য, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে