বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদিনহোকে উপহার দিলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের সেরা তারকা লিওনেল মেসি। ফুটবলপ্রেমীরা মুখিয়ে থাকেন লিওনেল মেসির ফুটবল শিল্প দেখতে। শুধু ফুটবলার হিসেবেই নয় মানুষ হিসেবেও যে মেসি অনেক বড় তা আবারও প্রমাণ করলেন। 



বার্সার যুবদল থেকে ২০০৪ সালে মূল দলে জায়গা করে নেন মেসি। তবে বিশ্বমানের সব খেলোয়াড়ের পাশে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না নিজেকে। ক্যারিয়ার শুরুর কঠিন সেই সময়টায় বন্ধু হিসেবে মেসি পাশে পেয়েছিলেন রোনালদিনহোকে। এবার বন্ধুত্বের বন্ধন যে কতটা গভীর তা আবারও প্রমাণ করলেন বার্সার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। 



messi



২০০৫ সালে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন রোনালদিনহো। গত সোমবার ছিল সেই ঐতিহাসিক জয়ের এক দশক পূর্তি। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে ‘বন্ধু’ রোনালদিনহোকে নিজের খেলা সহকারে একটি বার্সা ‘টি-শার্ট’ উপহার দেন।



টি-শার্টে মেসি লিখেন, `আমার বন্ধু রুনির (রোনালদিনহো) জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা ও শুভ-কামনা সহকারে।`



এদিকে মেসির কাছ থেকে উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত রোনালদিনহো, `দেখুন আমার পার্টনার লিওনেল মেসি কি লিখে আমাকে টি-শার্ট উপহার দিয়েছে।`



উল্লেখ্য, লিওনেল মেসি ও রোনালদিনহো ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একসঙ্গে বার্সেলোনার হয়ে খেলেন।

এ জাতীয় আরও খবর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ