,

গেইলকে এনে লাভ হচ্ছে না বরিশাল বুলসের

news-image

স্পোর্টস ডেস্ক : কাড়ি কাড়ি টাকা ঢেলে গেইলকে দলে ভিড়িয়ে কোনো লাভ না হওয়ায় মন ভালো নেই বরিশাল মালিক পক্ষের। অবস্থা এমন দাঁড়িয়েছে, রংপুরের ম্যাচ জেতায়  শেষ চার নিশ্চিত হয় তাদের। অথচ গেইল আসার আগে মনে হচ্ছিল সবার আগে তারাই শেষ চারে যাবে।

গেইল দুই ম্যাচে আটের বৃত্তে বন্দী। দলের বাজে হার! এক ম্যাচে তো দলীয় সর্বনিন্ম রানের লজ্জা, ৫৮। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে গেইলকে এত টাকা দিয়ে দলে ভিড়িয়ে লাভটা হলো কী?

গেইলকে কত টাকা দেয়া হয়েছে-এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া দুষ্কর। তাকে বিসিবির নির্ধারিত টাকার (৫৬ লাখ টাকা) চেয়ে ঢের বেশি দেয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কত বেশি দেয়া হয়েছে সে বিষয়ে কেউ মুখ খুলতে চান না। কেননা, তাতে ঝামেলায় পড়তে পারে ফ্রাঞ্চাইজিটি।

তবে কয়েকটি সূত্রে জানা গেছে, গেইলকে ম্যাচপ্রতি দেয়া হচ্ছে ২৭ লাখ ২২ হাজার টাকার মতো! তার মানে ইতিমধ্যে ৫৪ লাখ ৪৪ হাজার পানিতে গেছে।

বিপিএলে গতকাল শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। বরিশাল বুলসের পয়েন্ট ১০। তাদের ম্যাচ আছে আরো দুটি। শেষ চারে গেইল নিজের রূপে না ফিরলে বরিশালের বিপদ বাড়বে বৈকি কমবে না।

বরিশাল আশায় আছে, গেইল ঠিকই তাদের বৈতরণী পার করে দিবেন। যদি তা না হয়, তবে প্রশ্ন উঠবেই-গেইল আসায় কি ভরাডুবি হলো!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে