বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো রহস্য কাটেনি মুশফিকের অধিনায়কত্ব ছাড়া নিয়ে!

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে কেন অধিনায়কত্ব করতে চাইছেন না মুশফিকুর রহিম? এই প্রশ্নের সাদামাটা একটা উত্তর মিললেও রহস্য কাটছে না। কেননা কানাঘুষা চলছে, মালিক পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। আরেকটি সূত্র বলছে, মুশফিককে সরিয়ে দেয়া হয়েছে!

বরিশালের বিপক্ষে হঠাৎ আফ্রিদিকে টস করতে মাঠে নামতে দেখা যায়। পরে মুশফিক সংবাদ সম্মেলনে বলেন, নিজে থেকেই তিনি আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব পালন করতে বলেন।

কিন্তু ঢাকাটাইমসকে একটি সূত্র বলছে, মুশফিককে দেয়া সিলেটের একটি চেক বাউন্স করায় মালিকের প্রতি নাখোশ হয়েছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। এরপর অজান্তা মেন্ডিসসহ আরো কয়েকজনের চেক বাউন্স করলে বিষয়টি মুশফিক বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানান। এতেই মালিক পক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় মুশফিকের।

সিলেট সুপার স্টার্স এবার নানা কারণে বিতর্কের জন্ম দিচ্ছে। দলটির মালিক চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিমকে গালি দিয়ে প্রথমে সমালোচনার জন্ম দেন। এরপর চট্টগ্রামে হোটেলের বিল না দিয়ে আরেক কাহিনীর সৃষ্টি করে ফ্রাঞ্চাইজিটি।

সুপার স্টার্সের মালিক আজিমুল ইসলাম বলছেন, চাপ নিতে না পারার কারণেই মুশফিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মুশফিক কেন অধিনায়কত্ব ছাড়লেন-এই প্রশ্নের যুতসই উত্তর দিতে পারলেন না দলটির কোচ সরওয়ার ইমরানও, ‘আমি শুনেছি মুশফিক নাকি ক্যাপ্টেন্সি করতে আগ্রহী নয়। তার ওপর অনেক চাপ ছিল। একটি ম্যাচ এক রানে, আরেকটিতে ছয় রানে হারার পর চাপ আরো বেড়ে যায়।’

‘আমি মালিকের কাছ থেকে শুনেছি মুশফিক দায়িত্ব ছাড়তে চেয়েছে। পরে ওর সঙ্গে মিটিংয়ে কথা বলেছি।’ কোচও শুনেছেন মালিকের কাছ থেকে!

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে