বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁচা মড়ার ম্যাচে আজ সাকিবের মুখোমুখি আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে বাঁচা মরার লড়াইয়ে আজ সন্ধ্যায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা সিলেট সুপার স্টারস। খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

এবারের আসরে সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেলে ফেলেছে রংপুর রাইডার্স। জয় পেয়েছে ৫টি ম্যাচে। আর হেরেছে তারা ৩টি-তে। ১০ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ৯ নং ম্যাচে আজ মাঠে নামছে তারা।

অন্যদিকে সিলেট সুপার স্টারসের চিত্র পুরোপুরি উল্টো। অংশগ্রহণ করা ৭ ম্যাচের ৫ টি-তেই হার দেখতে হয়েছে তাদের। জিতেছে মাত্র ২টি ম্যাচে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের জায়গা ৫ নম্বরে।

ম্যাচে সিলেটকে নেতৃত্ব দিবেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। একের পর এক হারের চাপ সামাল দিতে না পেরে অভিজ্ঞ আফ্রিদির কাধেই ম্যাচের দায়িত্ব অর্পণ করেন সিলেট টিম ম্যানেজমেন্ট সহ সাবেক অভিনায়ক মুশফিক। গতকালের বরিশালের বিপক্ষের ম্যাচ থেকেই অধিনায়কত্বে আছেন আফ্রিদি।

দায়িত্ব পেয়েই দলকে জয়ের ধারায় ফিরিয়ে এনেছেন পাক অলরাউন্ডার। ব্যক্তিগতভাবে নিজেও করেছেন বিপিএলের সবচেয়ে ‘কিপটে’ বোলারের রেকর্ড। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট।

গতকাল জিতলেও আজ  হারলেই বিপিএল থেকে ছিটকে পড়বে নতুন নেতৃত্বে আসা আফ্রিদির দল সিলেট সুপার স্টারস। জিতলে কিছুটা হলেও টিকে থাকার সম্ভাবণা থাকবে তাদের সামনে। তার জন্যও তাদের চেয়ে থাকতে হবে কাছাকাছি থাকা দলের জয়-পরাজয়ের দিকে। তাই এ ম্যাচটাকে আফ্রিদি-মুশফিকদের জন্য ‘ডু অর ডাই’ হিসেবেই ধরা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী