বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বিজ্ঞাপনে পপি

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি পুনরায় চলচ্চিত্রে সরব হয়ে উঠেছেন। ১৯৯৭ সালে 'কুলি' ছবির মাধ্যমে পপির রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি শতাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তা ছাড়া চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ইতোমধ্যেই তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

পপি সম্প্রতি রোমানিয়া কোম্পানীর মানসি বিস্কুটের বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। বিজ্ঞাপনটি এটি নির্মাণ করবেন মোস্তফা কামাল রাজ।

বিজ্ঞাপনটির বিষয়ে নায়িকা পপি বিডি টুয়েন্টিফোর লাইভকে মুঠফোনে বলেন, হ্যাঁ আমি চুক্তিবদ্ধ হয়েছি। আগামী মাসে হয়তো চিত্রধারণের কাজ শুরু হবে। তবে কোথায় চিত্রধারণ করা হবে সেটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।