বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাদে আত্মঘাতী হামলায় নিহত ২৭ আহত আরো শতাধিক

news-image

 লেক চাদে সন্দেহভাজন বোকো হারামের একটি সিরিজ আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।

নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, শনিবার কোলফোয়া দ্বীপে চার নারী একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী হামলা চালালে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮০ জন।

নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে, বাজারের কেন্দ্রে পরপর দু’টি হামলা চালানো হয়েছিল। আর তৃতীয় হামলাটি চালানো হয়েছিল রাস্তায়। ওই হামলায় আতঙ্কিত লোকজন ভয়ে পালানোর চেষ্টা করছিল।

এখনও পর্যন্ত কোনো পক্ষই ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা প্রতিবেশি নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামকেই ওই হামলার জন্য দায়ী করছেন।

নাইজেরিয়া থেকে জঙ্গিদের হটাতে চাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এ কারণেই জঙ্গিরা চাদে বোমা হামলা এবং আত্মঘাতী হামলা চালাচ্ছে।

চাদ, নাইজেরিয়া এবং ক্যামেরুনে সাম্প্রতিক সময়ে বোকো হারামের বিভিন্ন হামলায় এ পর্যন্ত ২০ হাজারের মত মানুষ প্রাণ হারিয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে