,

‘এত খুশি রাখবো কোথায়, বাজারে দোতারা’

news-image

‘হংসমিথুন এক জোড়া, অন্তরে ছিলাম পোড়া। এখন মোদের আগাগোড়া পিরিতে মোড়া; এত খুশি রাখবো কোথায় বাজারে দোতারা।’ নদীঘেঁষা গ্রামের দুই তরুন-তরুনী ছুটতে ছুটতে গাইছে গানটি। সরিষা ক্ষেতের হলুদের ভেতর তাদের রক্তিম মুখ থেকে ঠিকরে পড়ছে প্রেম ও সুখের ছটা।
গানটি ২৫ ডিসেম্বর মুক্তিসম্ভাব্য সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘লালচর’-এর। নদীমাতৃক জীবনের টানাপোড়ন, সংগ্রাম ও হাসিকান্নার গল্প নিয়ে ১৯৮৪ সালে প্রকাশিত হয় ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নদী উপাখ্যান’। সাড়া জাগানো এই উপন্যাস অবলম্বনে ‘লালচর’ নামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অভিনেতা নাদের চৌধুরী।
মুক্তির আগের প্রচারণা হিসেবে মুক্তি পেলো চলচ্চিত্রটির গান ‘হংসমিথুন এক জোড়া’। গানের দৃশ্যে দেখা যাচ্ছে ‘লালচর’ এর নায়ক আনিসুর রহমান মিলন ও সেরা নাচিয়ে খ্যাত মোহনা মীমকে। গাজি মাজহারুল আনোয়ারের কথায় ফরিদ আহমেদের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ান্তনী ও নকিব।
মিলন ও মীম ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন- মাসুম আজিজ, সাবিহা জামান, কাজী শিলা, রফিক উল্লাহ সেলিম, শহীদুজ্জামান সেলিম, ঝুনা চৌধুরী, কাজী শিলাসহ অনেকে।
উল্লেখ্য, সরকারি অনুদান প্রাপ্তির পাশাপাশি ‘লালচর’ চলচ্চিত্রটিতে যৌথভাবে বিনিয়োগ করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এছাড়াও ছবিটির পরিবেশনার দায়িত্ব পালন করবে জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ