বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আইএস

news-image

ডেস্ক রিপোর্ট : এবার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। সম্প্রতি প্রকাশিত আইএস প্রধান বাগদাদীর লেখা বই ‘ব্ল্যাক ফ্যাগ ফ্রম দ্য ইসলামিক স্টেট’এ এই ঘোষণা দেয় আইএস।

ইরাক ও সিরিয়া থেকে বেরিয়ে বিশ্বের অন্যান্য দেশে এখন যুদ্ধ চালাবে বলে জানিয়েছে আইএস। সম্প্রতি প্রকাশিত বইটিতে মূলত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইএস। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান এবং এমন আরো অনেক দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা।

বাগদাদির লেখা বইটিকে সন্ত্রাসের নতুন ম্যানিফেস্টো হিসেবেই অভিহিত করেছেন আন্তর্জাতিক সন্ত্রাস বিশেষজ্ঞরা।

বইতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাগদাদি বলেন, মোদি মুসলমানদের কোণঠাসা করছে। মোদি ডানপন্থী হিন্দু রাষ্ট্রবাদী। সে অস্ত্রের পূজা করে এবং মুসলমানদের বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার জন্য মোদি এখন নিজের লোকদের তৈরি করছে।
পাশাপাশি ভারতে গোমাংস খাওয়ার দায়ে মুসলমানদের খুন করা হচ্ছে বলেও দাবি করা হয় বইতে।

ভারতের বিরুদ্ধে তো বটেই অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে বাগদাদির। অবশ্য এরই মধ্যে ভারতের দিল্লীতে ভয়াবহ জঙ্গি হামলার কথা জানিয়েছে তদন্ত সংস্থা। তাদের দাবি পাকিস্তানী জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা এই হামলা চালাবে। সেজন্য জোরদার নিরাপত্তা নেওয়া হয়েছে দিল্লি জুড়ে। তথ্য সুত্র-চ্যানেল আই অনলাইন

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে