,

বিপিএল মাতাতে আজ মাঠে নামছেন গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি একাডেমি মাঠে সতীর্থদের সঙ্গে খানিকক্ষণ গা গরম করেই ক্রিস গেইল চলে গেলেন নেটে। সেখানে গেইল-ঝড়ের নমুনা মিলল কমই। ঘেরাটোপে ঝড় তুলতে তাঁর পছন্দ নয়, জ্যামাইকান ওপেনার ঝড় তুলতে ভালোবাসেন ২২ গজের মুক্তমঞ্চে!

টি-টোয়েন্টিতে তাঁর ৮২২৪ রান, সবার ওপরে। সেঞ্চুরি সংখ্যায় ধারেকাছেও কেউ নেই। ১৬ সেঞ্চুরি নিয়ে একেবারে চূড়ায়। তাঁর পরে ৭ সেঞ্চুরির ব্রেন্ডন ম্যাককালাম। এমন পরিসংখ্যান যাঁর নামের পাশে, যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে অতি কাক্ষিত চরিত্র তো হবেনই।

বাংলাদেশে পা রেখেই বিপিএল উৎসবে যোগ করেছেন আরেকটি রং। চোটের কারণে আসতে এবার একটু দেরিই হয়েছে। তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। হাতের কাছেই রয়েছে আগের দুই আসরের উদাহরণ। এখনো পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ ৩ সেঞ্চুরি তাঁর। ৬ ম্যাচে ১০০.৫ গড়ে রান ৪০২। এবারও রাঙাতে চান জ্যামাইকান ওপেনার, ‘বাংলাদেশে আবার আসতে পেরে ভালো লাগছে। এখানে যখনই খেলেছি, ভালো করেছি। এবার আমার দলও খুব ভালো খেলছে। এ কারণে চাপ কিছুটা কম অনুভব হচ্ছে। চোট থেকে ফেরার পর কাল (আজ) প্রথম মাঠে নামছি। ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করব।’

মাঠের বাইরে আমুদে আর ২২ গজে সংহার মূর্তি—গেইলের উপস্থিতি মানেই ভিন্ন কিছু। তো নতুন কী উপহার দিচ্ছেন বরিশাল বুলস ওপেনার? চোট থেকে ফেরা গেইল নিশ্চয়তা এখনো না দিলেও দ্রুত স্বরূপে ফেরারই প্রতিশ্রুতি দিলেন, ‘আমি তো এ রকমই! সব সময় সবাইকে উপভোগ্য কিছু উপহার দিতে চাই। সবাই আমার কাছে রান চায়। মাত্রই চোট থেকে উঠেছি। একটু চাপে আছি। অবশ্য এ রকম পরিস্থিতিতে অভ্যস্ত। যত তাড়াতাড়ি সম্ভব ২২ গজে নিজেকে ফিরে পেতে চাই। আর খেলার আগে নেট অনুশীলনটা খুবই কাজে দেয়।’

কদিন আগে টুইট করে জানিয়েছিলেন নিজের নতুন ব্র্যান্ডের ব্যাটের কথা। তবে তাতে বোলারদের জন্য বিশেষ কোনো বার্তা ছিল না বলেই দাবি বরিশাল ওপেনারের, ‘ওটা ছিল নতুন ব্যাট, হাতে পেয়েছিলাম। সেখানে বোলারদের জন্য বিশেষ কোনো বার্তা নেই। কিছু কম তো আর করিনি, নতুন করে কিছু চাওয়ার নেই।’

সৌজন্যের খাতিরেই কি বোলারদের ভড়কে দিতে চাইলেন না টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি ও ছক্কার মালিক?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে