,

আইএস প্রধানের যুদ্ধ ঘোষণা ভারতের বিরুদ্ধে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) নিশানায় এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিজের লেখা বইতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন।

সদ্য প্রকাশিত বই ‘ব্ল্যাক ফ্ল্যাগ ফ্রম দ্য ইসলামিক স্টেটস’-এ বাগদাদি ঘোষণা করেছেন, এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আইএস। কারণ নরেন্দ্র মোদি মুসলমানদের কোণঠাসা করা শুরু করেছেন। ভারতের বহুল প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে শনিবার এ কথা বলা হয়েছে।

ওই বইতে আরও বলা হয়েছে, আইএস এবার ইরাক, সিরিয়া থেকে বাইরে গিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর অফগানিস্তানে পা রাখবে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে বাগদাদির এ নতুন বই। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা বলছেন, বাগদাদির এ নতুন বই আসলে সন্ত্রাসের নতুন ম্যানিফেস্টো। গোটা বিশ্বে কীভাবে সন্ত্রাস ছড়ানো হবে, কেন এ সন্ত্রাসবাদ প্রয়োজনীয় তার নানা ব্যাখ্যা এ বইতে দিয়েছেন বাগদাদি। আইএস ধারাবাহিকভাবে যে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার সমর্থনেও যুক্তি তুলে ধরেছেন বাগদাদি। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বাগদাদি লিখেছেন, নরেন্দ্র মোদি ডানপন্থি হিন্দু রাষ্ট্রবাদী। মুসলমানদের বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধ ঘোষণার জন্য মোদি এখন নিজের লোকদের তৈরি করছেন। ভারতীয় মুসলিমদের প্ররোচিত করার জন্যও বেশ কিছু শব্দ খরচ করেছেন বাগদাদি।

দ্য এশিয়ান এজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে একই ধরনের কথা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএস তাদের এ ম্যানিফেস্টোতে বৈশ্বিক যুদ্ধের কথা তুলে ধরেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে