বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার মালিতে অনেকটা অলক্ষ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিরা। মালির হোটেলে নভেম্বরের জিম্মি-নাটকের পর নড়েচড়ে বসেছে বিশ্ব। পর্যবেক্ষণ ও গবেষণায় দেখা গেছে, দেশটিতে আনসার দিনে, আল-কায়েদা, ইসলামিক মাগরেব থেকে শুরু করে লিবিয়ার বিচ্ছিন্নতাবাদী তুরেগসহ বিভিন্ন জঙ্গি দলের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। জঙ্গি দলের হামলার হুমকিতে রয়েছে দেশটি।

দিন দিন মালিতে এসব জঙ্গি দল কতটা সুসংগঠিত হয়েছে, এর সুস্পষ্ট প্রমাণ মেলে র‍্যাডিসন ব্লু হোটেলে চালানো হামলা থেকে। হামলাকারীরা ওই হোটেলটি সম্পর্কে যথেষ্ট অবগত ছিল। মালির ভৌগোলিক বিষয়গুলোও তাদের নখদর্পণে। হামলার ধরন থেকে এসব বিষয় স্পষ্ট হয়ে ওঠে। বামাকোর র‍্যাডিসন ব্লু হোটেলে ওই হামলার দায় নিয়েছে জঙ্গি দল ইসলামিক মাগরেব (একিউআইএম) ও আল মৌরাবিতুন। ওই জঙ্গি দলের নেতৃত্বে রয়েছেন মোখতার বেলমোকতার। তিনি উত্তর আফ্রিকার অন্যতম জঙ্গি। ২০১৩ সালের জানুয়ারি মাসে আলজেরিয়ায় ৩৭ জনকে জিম্মি করে হত্যা করেন তিনি। জানা গেছে, বোকো হারাম জঙ্গি দলের সঙ্গেও তাঁদের যোগসাজশ রয়েছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন সময়ে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা।

পেছনে ফিরে তাকালে বোঝা যায়, মালিতে কীভাবে জঙ্গি দলের উত্থান ঘটল। ২০১১ সালে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। আফ্রিকার উত্তরাঞ্চলের সাহেল এলাকায় অস্ত্র ছড়িয়ে পড়ে। এসব অস্ত্র এ অঞ্চলের জঙ্গি দলগুলোর হাতে আসে। এরা এই অঞ্চলকে অস্থির করে তোলে।

২০১২ সালে লিবিয়ায় চলা তোরেগ বিদ্রোহে দেশটির সেনাবাহিনীর কিছু অংশে ছড়িয়ে পড়ে। এতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থার সুযোগ নেয় জঙ্গি দলগুলো। তারা দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। কড়া ইসলামিক আইন জারি করে। লিবিয়া থেকেই বিস্তৃত হতে থাকে ইসলামিক জঙ্গি দল আনসার দিনে-এর। মালির তিমবুকতু এলাকা দখলে নেওয়ার ঘটনায় এই জঙ্গি দলটি জড়িত ছিল।

ফ্রান্সের সেনাবাহিনী সে সময় জঙ্গি দমনে তৎপর হয়ে ওঠে। দেশটির সেনাবাহিনী মালির উত্তরাঞ্চলের বড় একটি এলাকা দখলে নেয়। সে সময় জঙ্গিরা কিছুটা পিছু হটে। কিন্তু তারা এখনো সক্রিয়। বিভিন্ন সময় মালিতে তারা হামলা চালিয়ে যাচ্ছে। এসব জঙ্গি দলের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ছিল আনসার দিনে। দলটির নেতৃত্বে রয়েছেন আয়াদ আগ ঘালি। একিউআইএম জঙ্গি দলের সঙ্গে আনসার দিনের যোগসাজশ রয়েছে। এই জঙ্গিরা সাহেল অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালায়। ঘালি সম্প্রতি ফ্রান্সেও হামলার হুমকি দেন। মালিও তাঁর অন্যতম লক্ষ্যবস্তু। ২০১২ সাল থেকে দখল করা অঞ্চলগুলোতে এই জঙ্গি দল শরিয়া আইন চালুর চেষ্টা করছে। এর মধ্যে মালির প্রাচীন শহর তিমবুকতুও রয়েছে।

একে তো পুরোনো জঙ্গিরা রয়েছে, উপরন্তু মালিতে নতুন নতুন জঙ্গি দলের উত্থান ঘটছে। মালির কেন্দ্রে নতুন জঙ্গি দল মাসিনা লিবারেশন ফ্রন্টের (এফএলএম) উত্থান ঘটেছে। জঙ্গি দল আনসার দিনের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। গত সপ্তাহে মালির রাজধানী বামাকো থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বের দিজেন এলাকার সেনা চেকপয়েন্টে চালানো হামলার দায় স্বীকার করেছে মাসিনা লিবারেশন ফ্রন্ট। সরকারের ওপর অব্যাহত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে জঙ্গি দলটির নেতা।

গত সপ্তাহে মালির মপতি এলাকায় সেনা অভিযান চলে। এতে ধরা পড়ে ওই জঙ্গি দলকে অর্থ সরবরাহকারী এক ব্যক্তি। তার কাছ থেকেই এসব তথ্য পাওয়া যায়। জঙ্গি দল একিউআইএম মালিসহ উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে আস্তানা গেড়েছে। তাদের হাতও অনেক লম্বা।

একিউআইএমের শাখা আল মৌরাবিতুন বলেছে, গত আগস্টে মালির সেভারে শহরের একটি হোটেলে হামলা চালিয়েছে তারা। ওই হামলায় ১৩ জন নিহত হন।

মালিতে নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে সে দেশের সেনাবাহিনী। বিশেষ করে, রাজধারী বামাকোর উত্তরাঞ্চলে সেনাবাহিনী জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। ফ্রান্সের সেনাবাহিনীও জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। সাহেল এলাকায় সন্ত্রাস দমনে তিন হাজার সেনা মোতায়েন করেছে ফ্রান্স। বামাকোতে হামলার পর সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে ফ্রান্স।

মালির প্রতিবেশী বুরকিনা ফাসো ও আইভরি কোস্ট দেশটিতে জঙ্গি দল ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিবিসি অবলম্বনে

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে