,

চেন্নাইয়ে ভালোই আছেন দিতি

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের চেন্নাইয়ে পানিবন্দী অবস্থায় ভালো রয়েছেন চিত্রনায়িকা দিতি। কয়েকদিন আগে চেন্নাই শহরে প্রবল বন্যা হয়। এ সময় আত্মীয়-স্বজনদের কাছ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন তিনি।

শুক্রবার দিতির মেয়ে লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, তারা এখন নিরাপদে আছেন। তবে বন্যার কারণে দুই দিন পুরোপুরি পানিবন্দী অবস্থায় ছিলেন। তাদের ঘরেও পানি ঢুকে ছিল।

বন্যার দীর্ঘ বর্ণনাসহ ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেন লামিয়া। তিনি জানান, বিদ্যুৎ, ফোন বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলেন তারা। পানি ও খাবার ছিল সামান্য। ছিল না পর্যাপ্ত মোম বা টর্চ। ওই সময় তারা চেন্নাইয়ের মামাপাক্কামে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে ওই এলাকা ছেড়ে এসেছেন। বর্তমানে তারা নিরাপদে আছেন।

মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। চলতি বছরে ঢাকায় দিতির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৯ জুলাই এমআইওটি হাসপাতালে দিতির মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার করা হয়। ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি।

এরপর আবারও অসুস্থতা বেড়ে গেলে ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫ নভেম্বরে আবারও এমআইওটি হাসপাতালে তার দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে