,

জাহানারাদের চোখে শিরোপা জয়ের স্বপ্ন

news-image

স্পোর্টস ডেস্ক : স্বপ্নের আকাশ ক্রমে বিস্তৃত হয়েছে। আকাক্সক্ষা হয়েছে সুতীব্র। এক একটি জয়ে প্রত্যাশার প্রজাপতি পাখা মেলেছে। সেমিফাইনালে বশীকরণ হয়েছে জিম্বাবুয়ে। এবার ফাইনাল। এবার আয়ারল্যান্ড। টি ২০ প্রমীলা বিশ্বকাপের ছাড়পত্র মিলেছে। ভারতের টিকিট পেয়ে গেছেন জাহানারারা। এবার বাংলাদেশের মেয়েদের চাই টি ২০ বিশ্বকাপ বাছাইয়ের শিরোপা। আইরিশ-বাধা টপকালেই শিরোপার কাজল চোখে মাখবেন রুমানা-ফারজানারা। ব্যাংককে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।

টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশের মেয়েরা একের পর এক বাধা টপকেছেন অনায়াসে। দুরন্ত ব্যাটিংয়ে নয়, দুর্বার বোলিংয়ে। স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুরু। এরপর স্কটল্যান্ডকে আট উইকেটে এবং পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়েছেন জাহানারারা। সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় বাংলাদেশকে নিয়ে গেছে টি ২০ প্রমীলা বিশ্বকাপের মূলপর্বে।

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ ফাইনালে জিতে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চান। আইরিশ কন্যাদের শেষ লড়াইয়ে হারালেই স্বপ্নপূরণ। দু’চোখে সেই স্বপ্ন সাজিয়ে ফাইনালে নিজেদের নিংড়ে দেবেন খাদিজাতুল কুবরারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ