,

বহিষ্কারই করা হলো রিয়াল মাদ্রিদকে

news-image

স্পোর্টস ডেস্ক : ছিল সংশয়, ছিল উদ্বেগ। তবে মাঝে শোনা যাচ্ছিল কোপা দেল রে টুর্নামেন্ট থেকে বহিষ্কার হচ্ছে না রিয়াল মাদ্রিদ। কিন্তু না, সবকিছু যেন উল্টে গেল। কোন বাহাদুরি আর থাকল না। নিষিদ্ধ খেলোয়াড়  ম্যাচে খেলানোর অপরাধে চলতি মৌসুমে কোপা দেল রে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে রোনালদো-বেল-বেনজেমাদের। 

এমন খবরই দিয়েছে স্প্যানিশ মিডিয়া। তাৎক্ষণিক রিয়াল মাদ্রিদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে রিয়াল মাদ্রিদ। 

গত বুধবার রাতে কোপা দেল রের শেষ ৩২এর প্রথম লেগের ম্যাচে কাদিজের বিপক্ষে রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন রুশ উইঙ্গার ডেনিস চেরিশেভ, গোলও পেয়েছিলেন। কিন্তু গত বছর ভিয়ারিয়ালের হয়ে খেলার সময় তিনটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। খেলার জন্য যোগ্য নয় এমন খেলোয়াড়কে মাঠে নামানোর শাস্তি হিসাবেই রিয়ালকে বহিষ্কার করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। 

প্রথম থেকেই মাঠে ছিলেন চেরিশভ। প্রথম গোলটি করেছিলেন তিনিই। ম্যাচে ৩-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। খেলা চলাকালীন চেরিশভের নিষেধাজ্ঞার বিষয়টি জানতে পেরেই হয়তো দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে তুলে নেন রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজ। পরে অবশ্য বেনিতেজ বলেন, ‘চেরিশভের হলুদ কার্ড সম্পর্কে তাদের জানা ছিল না’। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ