,

মহাসুনামি আসছে, মরবে ৪ কোটি মানুষ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হুঁশিয়ারি। তীব্র ভূমিকম্পে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাসের কারণে পৃথিবীতে ঘটতে চলেছে মহাপ্রলয়! এমন ভবিষ্যদ্বাণী করেছেন ইরানি বংশোদ্ভূত মার্কিন পরমাণু বিজ্ঞানী ড. মেহরান খোশে। মেহরান খোশের দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৬ থেকে ৮ মাত্রার যেসব ভূমিকম্প হচ্ছে, তা মহাভূমিকম্পের পূর্বাভাস। এসব ভূমিকম্পের মধ্যে রয়েছে অবিনাশী ভূমিকম্পের অশনিসংকেত। আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে যেকোনো সময় বিধ্বংসী ভূমিকম্প হতে পারে বিশ্বে, যা সব কিছু তছনছ করে দিতে পারে।

খোশের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মহাসুনামি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়। আর তা যদি সত্যি ঘটে যায়, তাহলে এই দুই মহাদেশ ল-ভ- হয়ে যাবে। গুঁড়িয়ে যাবে আকাশচুম্বি অট্টালিকা, তলিয়ে যাবে বিশাল জনপদ। প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে এবং ভূগর্ভে চাপা পড়ে মরবে এসব অঞ্চলের প্রায় চার কোটি মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েক লাখ মানুষ ‘মহাভূমিকম্প থেকে বাঁচা’ নামে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয়। এতে শেখানো হয়, বড় ধরনের ভূমিকম্প হলে কীভাবে উদ্ধারকাজ চালাতে হবে। এই মহড়ায় হাজির হয়ে পরমাণু বিজ্ঞানী খোশে তার ভবিষ্যদ্বাণী করে আমেরিকাবাসীকে সতর্ক করেন।

মহাভূমিকম্পের সতর্কতা নিয়ে গত মাসে ড. খোশের একটি ভিডিও ছাড়া হয়েছে। এতে বলা হয়েছে, এই মহাপ্রলয়ের সূত্রপাত হবে দক্ষিণ আমেরিকায়। রিখটার স্কেলে ১০ থেকে ১৬ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প হবে। যার মধ্যে কোনো একটি ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ২৪-এর বেশি হবে। আর এর কম্পনে উত্তর ও দক্ষিণ আমেরিকার উপকূলে প্রায় দুই কোটি মানুষের প্রাণহানি হতে পারে।

খোশের হুঁশিয়ারিতে রয়েছে চীন ও জাপানের নামও। তার দাবি, মহাভূকিম্পের সম্ভাবনা রয়েছে এই দুই দেশেও। প্রাণহানি ও বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হবে চীন ও জাপানে। বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। মহাবিপর্যয়ে ডুববে মানবজাতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে