,

ফিলিস্তিনি পরিবার হত্যা : তিন ইহুদি তরুণ গ্রেপ্তার

news-image

শ্চিমতীরের একটি ফিলিস্তিনি পরিবারের সদস্যদের ঘরে ঢুকে নৃশংসভাবে হত্যার দায়ে ৩ জন তরুণকে গ্রেপ্তার করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। 

ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা দ্যা শিন বেট সিকিউরিটি এজেন্সি বলেছে, গ্রেপ্তারকৃত তরুণেরা খুব সম্ভবত একটি ইহুদি সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত। 

প্রায় চার মাস আগে পশ্চিমতীরের দুমা গ্রামে সাদ ও রিহাম দাওয়াবশা এবং তাদের ১৮ মাস বয়সী ছেলে আলীর এই নির্মম হত্যাকাণ্ড আন্তর্জাতিক সাড়া ফেলে দিয়েছিল। চার বছর বয়সী আরেক ছেলে এখনো শরীরে ক্ষত নিয়ে চিকিৎসাধীন।   

এই ঘটনার পরে ফিলিস্তিনিরা সেখানকার জঙ্গি ইহুদি অভিবাসীদের দুষেছিলেন কারণ অবৈধ অভিবাসীদের সাথে ফিলিস্তিনি সংঘর্ষে ইসরায়েল সরকার পদক্ষেপ নেয়ায় প্রতিশোধ নিতে তারা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের উপর অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছেন।

জুলাই মাসের ৩১ তারিখে হামলাকারীরা যখন ঘরে ঢুকে বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়, দাওয়াবশা পরিবারের সদস্যরা তখন ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা এই সময় দেয়ালে হিব্রু ভাষার অনেক শ্লোগান লিখেছেন এবং তার ভিতর ‘প্রতিশোধ’ শব্দটিও ছিল। এই হামলা ফিলিস্তিনিদের তো বটেই এমনকি ইসরায়েলিদেরকেও হতবাক এবং রাগান্বিত করে দিয়েছিল। 

ছোট্ট শিশু আলি আগুনে পুড়ে মারা যায় এবং তার বাবা-মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পরে নিহত হন। বড় ছেলে আহমেদ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

হামলার পরপর ফিলিস্তিনি এবং ইসরায়েলি নেতারা এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে এর নিন্দা জানান। হামলাকারী হিসেবে যে কয়েকজন তরুণকে এখন গ্রেপ্তার করা হয়েছে তারা একটি ইহুদি সন্ত্রাস দলের সদস্য হিসেবে আরো অনেক জায়গায় হামলা করে আসছিলেন এবং বর্তমানে নিরাপত্তা বাহিনীর হাতে জিজ্ঞাসাধীন রয়েছেন। 

ঘটনার ৪ মাস পরে অপরাধীদের গ্রেপ্তার করায় ফিলিস্তিনিরা বলছিলেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছা করেই বিচারকাজে বিলম্ব  করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে