বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটে নতুন ইতিহাস!

news-image

স্পোর্টস ডেস্ক : শূণ্য বলে ৫ রান! ব্যতিক্রম এ ঘটনাটি ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে। চিটাগাং ভাইকিংসের তিলকরত্নে দিলশান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েসকে ‘ইচ্ছাকৃতভাবে’ ধাক্কা দেওয়ায় ডেড বলে ৫ রান পেয়েছে কুমিল্লা।bpl-(2)

 


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে তখন চাপে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ওই ওভারেই পেসার তাসকিন আহমেদের বলে রান নিতে গিয়েও অন্যপ্রান্তের ব্যাটসম্যান আহমেদ শেহজাদের সাড়া না পেয়ে ফেরত আসছিলেন। আর তখন দিলশানের থ্রো স্ট্যাম্প মিস করে সীমানার দিকে যাচ্ছিলো।

 


সেই সুযোগে কুমিল্লার ব্যাটসম্যানরা রান নিতে যাওয়ার সময়ই ঘটে দিলশানের সেই ধাক্কা কান্ড। টিভি রিপ্লেতে দেখা যায়, রান নিতে ছুটা ইমরুলকে ধাক্কা দিয়েছিলেন দিলশান। আর ধাক্কার পাশাপাশি দিলশানের পায়ের বাধায় মাটিতে পড়ে যান ইমরুল, ততক্ষণে বেল ফেলে দেন চিটাগাংয়ের ফিল্ডাররা।

 

 


তবে ইমরুলের আপত্তিতে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে। আর ইমরুলকে ইচ্ছে করে বাঁধা দেওয়ায় আউটের পরিবর্তে কুমিল্লাকে অতিরিক্ত ৫ রান দেন। পাশাপাশি ডেড বলে দেন ওই বলটিকে। আর তাতেই শূণ্য বলে ৫ রান পেয়েছে মাশরাফির দল!

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে