বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬০টি মসজিদ বন্ধ করে দিতে পারে ফ্রান্স

news-image

অবৈধভাবে পরিচালনা ও উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে ১০০ থেকে ১৬০টির মতো মসজিদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে ফ্রান্স। দেশটির নেতৃস্থানীয় একজন ইমামের বরাত দিয়ে আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়।
হাসান আল আলাউয়ি নামের ওই ইমাম আলজাজিরাকে বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলার পর তিনটি মসজিদ এরই মধ্যে বন্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, তার ওপর ভিত্তি করে বলা যায়, ১০০ থেকে ১৬০টি মসজিদ বন্ধ করা হতে পারে। কারণ, মসজিদগুলো যথাযথ নিবন্ধন ছাড়াই চলছে। একই সঙ্গে এ মসজিদগুলো বিদ্বেষ কিংবা তাকফিরি (সুন্নি মুসলমানদের একটা অংশ) চিন্তা ছড়ায়।’
আল আলাউয়ি স্থানীয় ইমামদের নিয়োগকর্তা। একই সঙ্গে তিনি কারা কর্মকর্তাদের সঙ্গে ইমামদের যোগাযোগের মধ্যস্থতাকারী। মসজিদ বন্ধ প্রসঙ্গে জ্যেষ্ঠ এ ইমাম বলেন, ‘ফ্রান্সে তো নয়ই, এ ধরনের বক্তব্যের (উল্লিখিত মসজিদে দেওয়া) অনুমোদন ইসলামী দেশগুলোতেও দেওয়া উচিত নয়।’
ফ্রান্সের জ্যেষ্ঠ এই ইমাম বলেন, আইনি কাঠামোর মধ্যেই সম্প্রতি কয়েকটি মসজিদ বন্ধ করা হয়েছে।
প্যারিস হামলায় অংশগ্রহণকারীদের চোর ও মাদক পাচারকারী হিসেবে আখ্যা দিয়ে ওই ইমাম বলেন, ওই সন্ত্রাসীরা ধর্মের পোশাকে তাদের তৎপরতা চালায়।


এনটিভি অনলাইন থেকে

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন