বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন সান্ড্রা বুলক

news-image

এই তো সেদিন হলিউডের অভিনেত্রী সান্ড্রা বুলক ধরা পড়েছিলেন পাপারাজ্জির ক্যামেরায়। তখনো বোঝাই যায়নি যে, মা হতে চলেছেন এই হলিউড অভিনেত্রী। এরই মধ্যে তাঁর মা হওয়ার খবরে অবাক হতেই পারেন অনেকে। হ্যাঁ, অবাক হওয়ার মতো হলেও খবরটি সত্যি। সন্তান দত্তক নিয়ে মেয়ের মা হয়েছেন সান্ড্রা বুলক। মেয়ের নাম রেখেছেন, লায়লা বুলক। এমনকি তাঁর মেয়েকে নিয়ে হয়েছেন পিপল ম্যাগাজিনের প্রচ্ছদকন্যাও। সান্ড্রার দত্তক মেয়েকে লায়লা দেখতে হলে অবশ্য পিপল ম্যাগাজিনের আগামী সংখ্যার জন্য অপেক্ষা করতে হবে।
লায়লাকে বেশ কয়েক মাস আগেই দত্তক নিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সান্ড্রা। কিন্তু কিছু আইনি প্রক্রিয়ার কারণে খবরটি ফাঁস করেননি তিনি। তবে এখন সব জটিলতা মিটেছে। তাই এখন রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে সান্ড্রা তাঁর মেয়ের খবর জানাচ্ছেন দুনিয়াবাসীকে। 
পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সান্ড্রা বলেন, ‘লায়লা ফস্টার কেয়ার সেন্টারে ছিল। সেখান থেকে দত্তক নেওয়া হয়েছে তাঁকে। ফস্টার কেয়ারে যেসব শিশুরা থাকে, তাঁদের দত্তক নেওয়ার প্রক্রিয়া কিছুটা জটিল। যে শিশুকে দত্তক নেওয়া হয়, তাঁর একটি পরিবার আছে। যদি দত্তক নেওয়ার খবরটি আগেই প্রচারে চলে আসে, তাহলে শিশুটির পরিবার অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়তে পারে। তাই আমি বিষয়টি এতদিন কাউকে জানাইনি।’ 
তবে সান্ড্রা জানিয়েছেন, এখন লায়লা ঘিরে আর কোনো জটিলতা নেই। ফস্টার কেয়ার সেন্টার থেকে দত্তক নেওয়া হলেও, লায়লা আসল পরিবারের কাছ থেকে আইনি প্রক্রিয়ায় অনুমতি নিয়েই লায়লার দায়িত্ব নিয়েছেন সান্ড্রা। 

সান্ড্রা প্রথম সন্তান লুইও দত্তক নেওয়া। লায়লা তাঁর দ্বিতীয় সন্তান। সান্ড্রা বলেছেন, ‘এখন আমার ঘর পরিপূর্ণ। আমার ঘরে এখন ‘লেগো’ আর ‘ব্যাটম্যান’ খেলনার পাশাপাশি, পুতুল আর গোলাপি রঙের সাজগোজের জিনিসও ছড়িয়ে ছিটিয়ে থাকে। জীবনে আর এর চেয়ে বেশি কি চাই!’