,

ব্রিটিশ বিমান হামলা শুরু আইএসের অবস্থানে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আইএসের অবস্থানে ব্রিটিশ বিমান হামলাসিরিয়ায় ইসলামিক স্টেস্টের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ব্রিটিশ যুদ্ধবিমান।  স্থানীয় সময় বৃহস্পতিবার রয়্যাল এয়ারফোর্সের টর্নেডো বিমান প্রথমবারের মতো আইএসকে লক্ষ্য করে হামলা চালায়।

 


যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আইনপ্রণেতারা আজ এক ভোটাভুটিতে এই হামলার অনুমোদন দেন। অনুমোদন দেয়ার কিছু সময়ের মধ্যেই সিরিয়ায় আক্রমণ করল দেশটির বিমানবাহিনী।

 


অনুমোদনের পরপরই সাইপ্রাস দ্বীপের আকরোতিরি ঘাঁটি থেকে ছেড়ে গিয়েছিল এই টর্নেডো বিমানগুলো। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার ওপর প্রথম আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। সাইপ্রাসের ঘাঁটি ছেড়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যেই হামলা শেষে আবারো ঘাঁটিতে ফিরেছে চারটি টর্নেডো বিমানের দুটি। বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে ঘাঁটিতে ফিরে আসে বিমান দুটি।

 


বিবিসির প্রতিরক্ষাবিষয়ক প্রতিবেদক জনাথন বিয়েল জানিয়েছেন, টর্নেডোগুলো যখন র‍য়্যাল এয়ারফোর্সের ঘাঁটি ছেড়ে যায়, তখন এগুলোতে ছিল তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা। বিমান দুটি যখন ফিরে আসে, তখন সেগুলোতে আর কোনো বোমা ছিল না।

 


লক্ষ্যবস্তু এবং হামলার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে। বিমান হামলার ঘটনা আজ প্রথম হলেও যুক্তরাজ্যের র‍য়্যাল এয়ারফোর্স আগে থেকেই সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ