বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়া হামলা: দুইজন সন্দেহভাজন হামলাকারী নিহত

news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ বলছে, সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত পর সন্দেহভাজন দুইজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

পুলিশ নিশ্চিত করে বলছে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী ।

তাদের কাছে ছিল রাইফেল, হ্যান্ডগান এবং তাদের পোষাক ছিল সামরিক কায়দার, বলছে পুলিশ।

bbcImage copyrightReuters
Image captionশহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া একটি ভবনে হামলাটি চালানো হয়।

এই হামলার পর শত শত নিরাপত্তা কর্মকর্তা হামলাকারীদের খুঁজতে থাকলে শহরটি কার্যত স্থবির হয়ে পরে।

গোয়েন্দা সংস্থা এফবিআই এই হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ব্যাখ্যা দেয়নি, তবে পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানাচ্ছে সংস্থাটি।

গোয়েন্দা সংস্থা, এফবিআইয়ের সহকারী পরিচালক, ডেভিড বোডিচ বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

bbcImage copyrightEPA
Image captionশত শত নিরাপত্তা কর্মকর্তা হামলাকারীদের খুঁজতে থাকলে শহরটি কার্যত স্থবির হয়ে পরে।

তিনি বলছেন, “অনেকেই হয়তো এখন জানতে চাইছেন যে এটি সন্ত্রাসবাদী হামলা কিনা—কিন্তু এটি সন্ত্রাসী হামলা কিনা সেটি আমরা এখনো জানি না। আমরা স্থানীয় সংস্থাগুলোর সাথে এখন কাজ করে যাচ্ছি।”

লস এ্যাঞ্জেলেসের দক্ষিণের ঐ শহরটির পুলিশ বলছে, হামলার পর বন্দুকধারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়।

বন্দুকধারীর সংখ্যা তিনজন পর্যন্ত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

সেবা কেন্দ্রটির প্রধান বলছেন, শহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া একটি ভবনে হামলাটি চালানো হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে