বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যামেরার সামনে থাকার নেশাটা কাটেই না

news-image

সোনিয়া হোসেনক্যামেরার সামনে থাকার নেশা কাটানোর জন্য মা তাঁকে পাঠিয়ে দেন দেশের বাইরে। ভেবেছিলেন বিদেশে পড়তে গিয়ে হয়তো মেয়ের অভিনয়ের ভূত মাথা থেকে নেমে যাবে। কিন্তু না। সোনিয়া হোসেনের অভিনয়ের নেশা কাটেনি। উপস্থাপনা, নাটক, চলচ্চিত্র—নানাভাবেই সোনিয়া থেকেছেন ক্যামেরার সামনে। আজ তাঁকে দেখা যাবে দুটি নাটকে। একটি নতুন ধারাবাহিক সম্রাট। অন্যটি খণ্ড নাটক ক্রেডিট কার্ড। ক্যামেরার সামনে থাকার এই নেশা নিয়ে কথা হলো সোনিয়ার সঙ্গে একই দিন দুটি নাটক প্রচারিত হচ্ছে আপনার?


হ্যাঁ। আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক সম্রাট। রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে। অন্যটি খণ্ড নাটক ক্রেডিট কার্ড। এটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেখানো হবে আরটিভিতে। অনাকাঙ্ক্ষিত সত্য নামে ধারাবাহিক আয়োজনের প্রতি পর্বে একটি করে নতুন গল্প দেখানো হয়। তারই এবারের পর্বে আমি অভিনয় করছি। 


নাটকের ব্যস্ততা এটুকুই?
সামনে আমার আরও একটি নতুন ধারাবাহিক আসছে। ১২ ডিসেম্বর থেকে হৃদি হক পরিচালিত নাটক শেষ বিকেলের গান প্রচার শুরু হচ্ছে। ওটাও এনটিভিতে যাবে। তা ছাড়া একই চ্যানেলে আরও যাচ্ছে একদিন ছুটি হবে নাটকটি। পাশাপাশি মাছরাঙা টেলিভিশনে দোস্ত দুশমন এবং আরটিভিতে যাচ্ছে রিলেশন ধারাবাহিকটি।
নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন?
একটি নতুন ছবিতে কাজের ব্যাপারে কথা হচ্ছে। তবে এ নিয়ে বিস্তারিত বলা পরিচালকের বারণ আছে। চলচ্চিত্র নিয়ে একটা আক্ষেপের কথা বলতে চাই, সিনেমায় কাজের আগ্রহ আমার অনেক। কিন্তু যেমন কাজ আমি করতে চাইছি, তেমন খুঁজে পাচ্ছি না। 
একটু বুঝিয়ে বলবেন?
আমার ইউটার্ন ছবিটি মুক্তির পর অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনো ছবিতেই কাজের আগ্রহ পাইনি। আমি চাই না, যে ছবিতে অভিনয় করব, তা নির্দিষ্ট একটি দর্শকশ্রেণিতেই সীমাবদ্ধ থাকুক। আমি চাই, আমার ছবিটি যেমন মাল্টিপ্লেক্সের দর্শকেরা দেখবেন, তেমনই দেখবেন শহরের বাইরের দর্শকেরা। আমি শুধু চাই ভালো গল্প ও স্মার্ট প্রেজেন্টেশন থাকবে এমন ছবিতে কাজ করতে। কিন্তু তেমন ছবিই তো খুঁজে পাচ্ছি না।
পেশা বদলে অন্যদিকে গেলে কী বেছে নেবেন?
আমি ইংল্যান্ড থেকে এলএলবি ডিগ্রি নিয়ে এসেছি। যদি এ জগতে প্রত্যাশা পূরণ না হয়, তাহলে তো সেই ডিগ্রিটা কাজে লাগাতেই হবে। কিন্তু সত্যি বলতে কি, ক্যামেরার সামনে থাকার নেশাটা কাটেই না। 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে