,

বাংলাদেশে বিদেশী নাগরিক খুন করে পশ্চিমবঙ্গে চলে গেছে আইএস!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ভিত্তিক ইসলামি জঙ্গি বাংলাদেশে জাপানি নাগরিক খুন করে এখন পশ্চিমবঙ্গে গেছে বলে দাবি করছে ভারতীয় গোয়েন্দারা। দেশটির গোয়েন্দাদের একাংশের দাবি, এই হত্যাকারীদের কয়েকজন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে।

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে আইএসের হামলার সতর্কবাণী শুনিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। এরা ঢুকছে প্রতিবেশি বাংলাদেশ দিয়েও। বাংলাদেশে এক জাপানি নাগরিককে হত্যা করেছে আইএস জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দাদের একাংশের দাবি, এই হত্যাকারীদের কয়েকজন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। যাদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।

আইসিস-এর মুখপত্র ‘দাবিক’-এর একটি প্রচ্ছদের ছবি দিয়ে বলা হচ্ছে, এটা বলে দিচ্ছে তাদের নজর এবার বাংলাদেশের দিকে। 

দাবিক-এর ১৮ নভেম্বরের সংস্করণে, নৃশংস এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশে আইএস আছে। সে দেশের সরকার যতই অস্বীকার করুক, বাংলাদেশে আইএস আছে!

ভারতীয় গোয়েন্দাদের দাবি, আইএসের হয়েই বর্তমানে বাংলাদেশে নানা সন্ত্রাসবাদী কাজকর্ম করে বেড়াচ্ছে জামায়াত-জঙ্গিরা! মূলত তাদের উদ্দেশ্য দুটি। এক, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা। সরকারকে ব্যতিব্যস্ত করে তোলা। দুই, অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে