ভারতে বৃষ্টিতে ডুবে নিহত ১৮৮
শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতে ভারতের তামিলনাডুতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে চেন্নাই বিমানবন্দর । বাতিল করা হয়েছে বুধবারের সকল ফ্লাইট। এছাড়া সড়ক ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে অথবা গতিপথ পরিবর্তন করে অন্যত্র পরিচালনা করা হচ্ছে।
টানা বৃষ্টিপাতের এ পর্যন্ত কমপক্ষে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অসংখ্য। পরিস্থিতি আরো খারাপ হতে পারে জানিয়ে, চেন্নাই আবহাওয়া দফতর বলেছে, আগামী চার দিন চেন্নাইসহ তামিলনাডুর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আরও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অতিরিক্ত বৃষ্টির জেরে পাঁচ ফুট পানিতে ডুবেছে চেন্নাই বিমানবন্দর। রানওয়েতে পানি ঢুকে পড়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ফ্লাই ঘুরিয়ে অন্যত্র নিয়ে যেতে বাধ্য হয়েছেন বিমানচালক। বিমান পরিসেবা চালু হওয়ার অপেক্ষায় বিমানবন্দরেই দিনভর আটকে ছিলেন প্রায় ৪০০০ যাত্রী।
নানা জায়গায় ডুবেছে রেল লাইনও। পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনী-সহ জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবেলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। এছাড়া সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রায় তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তামিলনাডুতে।
এ দিন বাতিল হয়েছে ২২টা ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে আরও ১১টি ট্রেন। পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনী-সহ জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। আজ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রের খবর, সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে সপ্তাহ তিনেক ধরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুতে। এক মাসে চেন্নাইয়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত তিন মাসে হয়। গত কয়েক দিনের বৃষ্টিপাত ভেঙে দিয়েছে এক শতকের বৃষ্টির রেকর্ড।
http://www.ndtv.com/video/player/news/in-chennai-drum-boats-rescue-convoys-and-the-kindness-of-strangers/393135











