সিরিয়ায় বিমান হামলা: ব্রিটিশ পার্লামেন্টে ভোট
সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলার পরিকল্পনার ওপর বুধবার ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের মধ্যে ভোট গ্রহণ করা হবে। এই ভোট নিয়ে দেশটির সরকারি এবং বিরোধী দলীয় লেবার পার্টির পার্লামেন্ট সদস্যদের মধ্যে বিরোধ লক্ষ্য করা গেছে।
আজ বুধবার যদি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে প্রস্তাবটি পাস হয় তবে আইএসআইএলের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় তাদের যুদ্ধ বিমান অভিযান শুরু করতে পারবে। ওই অঞ্চলের রাক্কা শহরেই জঙ্গি গোষ্ঠীটির হেড কোয়ার্টার অবস্থিত।
প্যারিসে নভেম্বরের ১৩ তারিখে আইএসআইলের হামলায় ১শ ৩০ জন নিহত হয়েছেন। ওই হামলার পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন আইএসআইএলের বিরুদ্ধে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের আহ্বান করেছেন।
গত সপ্তাহে তিনি পার্লামেন্টে এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে তার দেশের সেনাবাহিনীকে জোটের অভিযানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে।
সেসময় ক্যামেরুন বলেন, ‘তারা আমাদের নিকটস্থ মিত্র বাহিনী। তারা আমাদের সহযোগীতা চায়। যদি এখন তা না হয় তবে কখন?’ তার মতে, বিট্রিশ নাগরিকদের জীবনের জন্য আইএস হুমকি স্বরুপ।
পার্লামেন্টে ক্যামেরুনের প্রধান বিরোধী দল স্কটিশ ন্যাশনালিস্ট বা এসএনপি। ওই দলের সদস্যরা সিরিয়ায় বিমান হামলার বিষয়ে সরকারের কোনো প্রচেষ্টাকে সমর্থন করে না। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দানের জন্য লেবার পার্টির জেরেমি করবিন তার দলের সদস্যদের প্ররোচিত করার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন।
লেবার পার্টির ৫০ জনের মত সদস্য সরকারি পক্ষের সিদ্ধান্তকে সমর্থন করে। ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি এবং দ্য লিবারেল ডেমোক্রেটস পার্টিরও এ বিষয়ে সমর্থন আছে। চার বছর ধরে চলা সিরিয়ার যুদ্ধে যুক্তরাজ্যের বিমান হামলার পরিকল্পনায় ক্যামেরুনই জয়ী লাভ করবেন বলে আশা করা হচ্ছে।
অপরদিকে বিরোধী দলের করবিন ‘স্টপ দ্য ওয়ার কোলিশন’য়ের চেয়ারম্যান। এই সংগঠনটি ইরাকের যুদ্ধের পর সংগঠিত হয়েছিল। তারা কোনো যুদ্ধ ও সংঘাতকে সমর্থন করে না।











